spot_img

ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত আজ না এলেও কাল যোগ দেবে: প্রেস সচিব

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ যোগ না দিলেও, আগামীকাল যোগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। তবে কী কারণে আজকের বৈঠকে জামায়াত যোগ দেয়নি সে বিষয় জানেন না বলে জানান প্রেস সচিব।

সরকার নিরপেক্ষতা হারিয়েছে—এনসিপির এমন অভিযোগ সত্য নয় জানিয়ে শফিকুল আলম বলেন, এই সরকার নিরপেক্ষ আছে। জুলাই আন্দোলনের সাথে যুক্ত সব দলের সাথে সরকার সমান আচরণ করছে বলেও জানান প্রেস সচিব।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনায় আজ মঙ্গলবার অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বরখাস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ