spot_img

খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের

অবশ্যই পরুন

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)– এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে তারা হত্যা করেছে। খাতাম আল–আনবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, সাদমানি ইরানের ‘সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন ছিলেন। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সর্বশেষ সংবাদ

শিগগিরই ইরানে পৌঁছাতে পারে রাশিয়ার ড্রোন

ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে। দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ