spot_img

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। সোমবার, এ ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এক্স হ্যান্ডলে দেয়া বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নিজ প্রতিরক্ষা ও সক্ষমতা জোরদারে নেয়া হয়েছে এ পদক্ষেপ। জানান- মার্কিন সেনাদের সুরক্ষাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। এমন সময় এ ঘোষণা এলো যখন দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী- নিমিটজ।

চলতি সপ্তাহে, ভিয়েতনাম যাবার কথা ছিল এই বিমানবাহী রণতরীর। তবে, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে এটি আরব সাগরে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ