spot_img

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চুক্তি লঙ্ঘনের অভিযোগ চীনের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে চীন। গত মাসে বিশ্ব বাণিজ্য ঝুঁকির কথা বিবেচনা করে পাল্টাপাল্টি শুল্ক স্থগিত করে চীন-যুক্তরাষ্ট্র। এক মাসের যেতে না যেতেই শুল্ক লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় দেশ। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

মূলত, ১২ মে থেকে ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক আরোপ থেকে বিরত থাকার চুক্তি করে চীন ও ইউএসএ। চুক্তিতে সম্মত হওয়ায় প্রাথমিকভাবে চীনের প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এরপর থেকেই বেইজিংয়ের বিরুদ্ধে সে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলো বেইজিং।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ করেনি চীন। শুক্রবার চীনের বিরুদ্ধে সম্পূর্ণভাবে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ