spot_img

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

অবশ্যই পরুন

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী।

আজ সোমবার (২ জুন) সকাল পৌনে এগারোটায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় হামজার সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা-মা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন হামজা। হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তার।

জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন কালকের মতো ক্লোজড ডোর রেখেছে। এর আগে, ২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন হামজা।

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ