spot_img

গণতান্ত্রিক অর্ডার ফেরাতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না আমীর খসরু

অবশ্যই পরুন

গণতান্ত্রিক অর্ডার ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের দশমাস-গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এসময় আমীর খসরু আরও বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই। গণতান্ত্রিক অর্ডার ফেরাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে তা জাতীয় সংকট সৃষ্টি করবে।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধে অস্থির অর্থনীতি, চীন সফর বাতিল করলেন দ. কোরিয়ার প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতার কারণে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চীন সফর বাতিল করেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ