spot_img

আইপিএলে ৬ কোটি রুপিতে দিল্লিতে মোস্তাফিজ

অবশ্যই পরুন

দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময় মাঠে দেখা যাবে দ্য ফিজকে।

বুধবার (১৪ মে) ‘এক্স’-এর হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছে দলটি। তারা লিখেছে, দুই বছর পরে মোস্তাফিজুর ফিরেছেন। আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ২০২২ সালে ৮ ম্যাচে আটের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে ২০২৩ সালে মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২ ম্যাচে ৭ ওভারে ৭৯ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন ‘কাটার মাস্টার’।

আপাতত দ্য ফিজের দল দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরে ‘ইমার্জিং ক্রিকেটার’ নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজ। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আইপিএল আপাতত বন্ধ রয়েছে; আগামী শনিবার থেকে আবারও শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

প্রসঙ্গত এবারের আইপিএলের নিলামের মোস্তাজিুর রহমানকে কেউ কিনে নি। তাকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার ভিত্তি মূল্য ছিলো ২ কোটি রুপি। আরেক বাংলাদেশি রিশাদ হোসেনকে নিতেও কেউ আগ্রহী হয়নি।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ