spot_img

টাইগারদের নতুন বোলিং কোচ হলেন শন টেইট

অবশ্যই পরুন

অ্যাডামসের জায়গায় টাইগার বোলারদের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। শনিবার (১০ মে) মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অ্যাডামসকে ফুল দিয়ে বিদায় জানান।

বিসিবির জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংস টেইটের অধীনে লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। টেইট এর আগে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

সর্বশেষ সংবাদ

দায়িত্ব হস্তান্তরের পর কী করবেন প্রধান উপদেষ্টা

আর একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।  আর এ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ