spot_img

চট্টগ্রামে র‍্যাব কার্যালয় থেকে এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

চট্টগ্রামে নিজ কার্যালয় থেকে র‍্যাবের এক এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তার নাম পলাশ সাহা।

র‍্যাব কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পের স্কোয়াড কমান্ডার পলাশ সাহা নিজ অফিস কক্ষে ‘আত্মহত্যা’ করেছেন।

র‍্যাব কর্মকর্তাদের দাবি, বুধবার সকালে অফিস করার জন্য র‍্যাব-এর কার্যালয়ে হাজির হন পলাশ। এরপর অপারেশনের উদ্দেশে বাইরে হওয়ার জন্য তিনি অস্ত্রাগার থেকে আনুমানিক ১১টা ৩০ মিনিটে অস্ত্র উত্তোলন করেন এবং পরবর্তীতে নিজ অফিসে বসে ‘অজ্ঞাত কারণবশত’ উত্তলিত অস্ত্র দিয়ে নিজ মাথায় গুলি করেন।

এরপর তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করলে চিকিৎসক পলাশ সাহাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ