spot_img

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন।

একই সাথে, প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন সর্বোচ্চ আদালত।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানি লন্ডারিং আইনে ২০২৩ সালের ৩০ মে এই মামলাটি দায়ের করে দুদক। ২০২৪ সালের ১২ জুন ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪।

মোট ২৫ কোটি ২২ লাখ টাকা আত্নসাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ৷ এই অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন।

আবেদনের ওপর গত বছরের ১১ জুলাই শুনানি শেষ হয়। এরপর ২৪ জুলাই আবেদন খারিজ করে হাইকোর্ট। পরবর্তীতে আবার আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

এবারের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ