spot_img

অ্যালাবামায় মাছ ধরার প্রতিযোগিতায় নৌকার সংঘর্ষ, নিহত ৩

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় মাছ ধরার প্রতিযোগিতা চলাকালে দুটি নৌকার সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএনের।

বুধবার (১৬ এপ্রিল) সকালে লুইস স্মিথ লেকে চলছিল মেজর লিগ ফিশিং ইভেন্টের ট্যাকল ওয়্যারহাউস ইনভাইটেশনাল প্রতিযোগিতা। এসময় একটি ব্যাস মাছ ধরার নৌকা ও একটি সেন্টার-কনসোল নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকায় থাকা দুজন পানিতে পড়ে যান। উদ্ধারের আগেই পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। আরেকজন ঘটনাস্থলেই গুরুতর আঘাতে প্রাণ হারান।

এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। চলছে তদন্ত। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে আয়োজক সংস্থা মেজর লিগ ফিশিং। ইতোমধ্যে বাতিল করা হয়েছে প্রতিযোগিতার শেষ দিনের আয়োজন।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ