spot_img

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

অবশ্যই পরুন

অপতথ্য নিয়ে কাজ করা এমন একটি সংস্থার কার্যক্রম বন্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল এই সংস্থাটি। বিশ্বে কিভাবে অপতথ্য ছড়াচ্ছে, তা নিয়ে কাজ করত এই সংস্থা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এ ধরনের সংস্থার আর কোনো প্রয়োজন নেই। খবর, রয়টার্সের।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল এই সংস্থা। এমন সংস্থার আর কোনো প্রয়োজন নেই। সে কারণেই এই সংস্থাটিকে বন্ধ করা হলো।

রুবিও বলেন, ওই অফিস বছরে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করত শুধু সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। বস্তুত, এই সংস্থাটিকে নিয়ে বরাবরই সমস্যা ছিল রিপাবলিকানদের। তাদের বক্তব্য ছিল, রক্ষণশীল মিডিয়ার খবরকে বারবার আক্রমণ করেছে এই সংস্থা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি তৈরি হয়েছিল মূলত রাশিয়া এবং চীন নিয়ে তৈরি হওয়া অপতথ্য খুঁজে বের করার জন্য এবং এ বিষয়ে মানুষকে সচেতন করে তোলার জন্য।

সর্বশেষ সংবাদ

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে পাটওয়ারী, ‘আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ