spot_img

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

অবশ্যই পরুন

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে দেশটির হিন্দুকুশ এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে জানিয়েছে, বুধবার আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরতায়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার রাতে তিব্বতে ও বিকেলে নেপালে মাঝারি ধরনের দুইটি ভূমিকম্প অনুভূত হয়। এসব ঘটনায়ও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন’ বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ