spot_img

কানের সম্মানসূচক পাম ডি’অর পুরস্কার পাচ্ছেন অস্কারজয়ী অভিনেতা

অবশ্যই পরুন

৭৮তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে চলতি বছরের মে মাসে। এবারের উৎসবে ক্যারিয়ারে অসামান্য অবদানের জন্য সম্মানজনক পাম ডি’অর পুরস্কার পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রডিউসার রবার্ট ডি নিরো।

আগামী ১৩ মে শুরু হতে যাওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা ঠিক ১৪ বছর আগে, ২০১১ সালে কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। আর সেই দিনেই এবার পুরস্কারটি পাচ্ছেন তিনি।

রবার্ট ডি নিরোর সঙ্গে কান উৎসবের সম্পর্ক অনেক দিনের। ১৯৭৬ সালে তিনি অংশ নেন দুটি অফিসিয়াল নির্বাচিত ছবিতে— বার্নার্ডো বার্তোলুচ্চির ‘১৯০০’ এবং মার্টিন স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’। এর মধ্যে ‘ট্যাক্সি ড্রাইভার’ সেবার জিতে নেয় সেরা ছবির পুরস্কার পাম ডি’অর।

এরপর ১৯৮৩ সালে স্করসেজির ‘দ্য কিং অব কমেডি’ এবং ১৯৮৪ সালে সের্জিও লেওনের ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’ ছবিতে কান উৎসবে ফিরেন তিনি। ১৯৮৬ সালে ‘দ্য মিশন’ ছবির মাধ্যমে আবারও তিনি জিতেছেন পাম ডি’অর।

সবশেষ ২০২৩ সালে তিনি ছিলেন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির সঙ্গে কানের লাল গালিচায়।

এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ডি নিরো। তিনি বলেন, ‘কান উৎসবের প্রতি আমার অনুভূতি অনেক গভীর—বিশেষ করে এখন, যখন বিশ্বে অনেক বিভক্তি, তখন কান আমাদের একত্র করে—গল্পকার, নির্মাতা, দর্শক আর বন্ধুরা সবাই একসঙ্গে হয়ে যাই। এটা যেন ঘরে ফিরে আসার মতো।’

 

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ