spot_img

ফাঁস হওয়া ভিডিও দাবানলের মতো ছড়িয়ে দেবেন না: শ্রুতি

অবশ্যই পরুন

সম্প্রতি তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণের কাস্টিং কাউচের ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। যা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় চলছে। ভিডিও ফাঁস হলে অভিনেত্রী বলেন ফাঁস হওয়া ভিডিও দাবানলের মতো ছড়িয়ে দেবেন না।

এদিকে ভিডিও ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে নীরব ছিলেন শ্রুতি। অবশেষে মুখ খুললেন ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি।যেখানে শ্রুতি জানান, ভিডিও ফাঁস হওয়ার পরে খুবই কঠিন সময় পার করছেন।

শ্রুতি বলেন, “এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি। বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।”

অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগড়ে শ্রুতি বলেন, “আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সবকিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তারপরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।”

তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি। ‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এটি স্টার বিজয় এবং জিওহটস্টারে প্রচার হয়। ‍সূত্র: আনন্দ বাজার 

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ