spot_img

ঈদের পরেই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের শঙ্কা

অবশ্যই পরুন

ঈদের পরপরই অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (২৭ মার্চ) সংস্থাটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানায়, দেশে বর্তমানে দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাসের আবহাওয়া বিরাজ করছে। ইদানীং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে। এই পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ। তবে এমন আবহাওয়া মার্চ মাসের সঙ্গেই বিদায় নেবে।

আরও জানানো হয়, ২৪ মার্চ থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। এপ্রিলের শুরু থেকেই সারাদেশ মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে।

সংস্থাটি জানায়, আগামী ৪ এপ্রিল থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের এই তাপপ্রবাহ শুরুর কয়েকদিন পরই সেটি তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও...

এই বিভাগের অন্যান্য সংবাদ