spot_img

দুর্নীতি মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের সাজা, মা খালাস

অবশ্যই পরুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে সাড়ে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক এ রায় দেন।

রায়ে জব্দকৃত তার ২৯৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া শামীমেরর মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। জি কে শামীমের মা পলাতক ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়। এরপর আসামিদের আত্মপক্ষ শুনানি, সাফাই সাক্ষ্য এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বৃহস্পতিবার (২০ মার্চ) দুর্নীতি মামলার রায়ের তারিখ ২৭ মার্চ ঠিক করেন আদালত।

জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২০১৯ সালের ২১ অক্টোবর ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

সর্বশেষ সংবাদ

রোনালদো প্রার্থনা করেছিলেন, ‘মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ