spot_img

ঈদের আগেই সুখবর দিলেন সালমান খান

অবশ্যই পরুন

বলিউড মেগাস্টার সালমান খান। ঈদে আসছে এই অভিনেতার নতুন সিনেমা ‘সিকান্দার’। অন্তর্জালে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সামাজিক মাধ্যমে এই সুখবর সালমান খান নিজেই জানিয়েছেন।

রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে মুক্তি পাওয়া ‘সিকান্দার’র ট্রেলার শেয়ার করেন ‘ভাইজান’। ক্যাপশনে সালমান হ্যাসট্যাগ ব্যবহার করে লেখেন, ‘সিকান্দার’র ট্রেলার, এখন প্রকাশ্যে।

‘সিকান্দার’ সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে দক্ষীণি অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি গড়েছেন তারা।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা রোমান্স ও অ্যাকশন নির্ভর। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সিকান্দার চরিত্রে অভিনয় করা সালমানের প্রিয়জন হারানোর বেদনা। সামাজিক নানা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ঈদের সিনেমা হওয়ায় আমেজ বাড়াতে আয়োজন রয়েছে জমকালো নাচ গানেরও। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ