spot_img

‘গুতেরেসের সফর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ’

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর অন্তর্বর্তীকালীন সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (১৫ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা, অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে চাই। এ ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা কাম্য। অন্যদিকে রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দিতে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দেবে জাতিসংঘ।’ এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তহবিল জোগানের আহ্বান জানান।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুতেরেস বলেন, ‘জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত।’

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ