spot_img

বন্ধ হয়নি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, লাইভে এসে যা বললেন সাবা

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে বেশ কয়জন শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হয় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ! যা তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে। সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছেন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা। অনেকেই আবার দিয়েছেন গা ঢাকা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিল সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে! তবে তা হয়নি। বিষয়টি জানিয়েছেন সোহানা সাবা নিজেই। গতকাল বুধবার একটি ‘জরুরি ঘোষণা’র শিরোনামে ফেসবুকে লাইভে আসেন এই অভিনেত্রী। জানান, এই গ্রুপ থেকে অটো ইনভেটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান সাবা।

সোহানা সাবার কথায়, ‘একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভেটেশন যাচ্ছে যে, “আলো আসবেই” গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে, আমি জানানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে আমাকে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভেটেশন যে যাচ্ছে এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।’

জানা গেছে, ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজে অনেক তারকা। এই তালিকায় আছেন- সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ