spot_img

৯ টাকা ৩৩ পয়সায় ডিম এবং ৭০ টাকায় দুধ বিক্রি

অবশ্যই পরুন

পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রি করছে রাজশাহী জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর। আজ শুক্রবার (২ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়।

যেখানে প্রতি পিস ডিম বিক্রি করা হয় ৯ টাকা ৩৩ পয়সা এবং প্রতি লিটার দুধ বিক্রি হয় ৭০ টাকায়।

স্বল্প মূল্যে পণ্য পেয়ে খুশি হয় সাধারণ মানুষেরাও। এমন উদ্যোগ চালু রাখার জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান তারা।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, মাসব্যাপী সুলভ মূল্যে ডিম ও দুধ বিক্রি অব্যাহত থাকবে। নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

সর্বশেষ সংবাদ

প্রতিবছর ভর্তি ফি নেওয়ার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ