spot_img

শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল, আর্সেনালের ড্র

অবশ্যই পরুন

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল শক্তিশালী লিভারপুল। গতকাল বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে।

অপর দিকে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিভারপুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনাল। ফলে এখন পর্যন্ত তারা ১৩ পয়েন্টে পিছিয়ে আছে। এক তরফা ম্যাচে ১১ মিনিটে ডমিনিক জবোচলাইয়ের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিজ ম্যাক অ্যালিস্টার।

অন্য দিকে নটিংহ্যামের মাঠে খেলতে গিয়ে ভুরি ভুরি সুযোগ মিস করে আর্সেনাল। বল দখল বা শটে বেশ পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার দল।

২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল, এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

সর্বশেষ সংবাদ

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ