spot_img

ডিসেম্বরকে লক্ষ্য করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

অবশ্যই পরুন

ডিসেম্বরকে লক্ষ্য করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন— এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতিসংঘের উন্নয়ন সহযোগী কর্মসূচি (ইউএনডিপি) এবং ১৭টি দেশের রাষ্ট্রদূতের সাথে কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব না। স্থানীয় নির্বাচন আগে করতে হলে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন।

তিনি জানান, নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়েই প্রস্তুতি নিচ্ছে কমিশন।

এর আগে, বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশি দূতদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছে কমিশন।

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ