spot_img

টিকিট রিফান্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ রেলওয়ের

অবশ্যই পরুন

গত ২৮ জানুয়ারি রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ছিল ট্রেন চলাচল। ওই দিন শিডিউলে থাকা যে-সব ট্রেনের যাত্রী টিকিট করেছিলেন তাদের টিকিট রিফান্ড করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনিবার্য কারণে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করেনি, সে সকল ট্রেনের টিকিট আজ থেকে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রিফান্ড করা যাবে।

যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে (রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট) টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট, ওটিপি (OTP) প্রদর্শন পূর্বক রিফান্ড করতে পারবেন। ওটিপি (OTP) প্রদানের জন্য টিকিট ক্রয়ে ব্যবহৃত মোবাইল নম্বরটি সাথে রাখতে হবে।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় কত জাহাজ? নতুন তথ্য প্রকাশ

বৈশ্বিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী শিপিং সফটওয়্যার কোম্পানি এএক্সএস মেরিনের গত রাতের তথ্যানুযায়ী, হরমুজ প্রণালির দুই পাশে মোট ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ