spot_img

সুমাইয়াদের জন্য মনোবিদের শরণাপন্ন বাফুফে

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরোধ বর্তমানে চরম আকার ধারণ করেছে। গতকাল বাটলার সাফ জানিয়ে দিয়েছেন, হয় ওরা (সিনিয়র ফুটবলাররা) থাকবে, না হয় আমি।

যদিও বাফুফে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। চলমান টানাপোড়নে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী ফুটবল দলের সদস্যরা।

সাফজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাতসুশিমা সুমাইয়া ও ডিফেন্ডার মাসুরা পারভীন ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তিক্ত অভিজ্ঞতা ও বুলিংয়ের শিকার হওয়ার যন্ত্রণা তুলে ধরেছেন। আগের দিন এমন ঘটনা প্রকাশ্যে আসার পর সেই রাতে বাফুফে নারী খেলোয়াড়দের নিয়ে মনোবিদের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সকাল থেকে মনোবিদ মেহরিন মোস্তফা মেয়েদের নিয়ে কাজ শুরু করেছেন।

জানা গেছে, বাফুফে ভবনে সেই মনোবিদ সবার সঙ্গে পৃথকভাবে কথা বলছেন। বোঝার চেষ্টা করছেন, আসলে কার কী সমস্যা। মেয়েরা মানসিকভাবে যেন ভেঙে না পড়েন, এবার সেই চেষ্টাই চলছে।

বাফুফের একটি সূত্র বলছে, রাতেই সুমাইয়ার সঙ্গে কথা বলেছেন বাফুফের কয়েকজন কর্মকর্তা। তার কী সমস্যা, সেটা বোঝার চেষ্টা করেন তারা।

লিগ্যাল ডিপার্টমেন্টকে বলা হয় সুমাইয়ার বিষয়টি দেখতে। পরে একজন মনোবিদকে আনা হয় ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে। গত পরশু এক আবেগঘন স্ট্যাটাসে সুমাইয়া দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ দিকে গতকাল মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের এই ফরোয়ার্ড। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের বিরোধে সৃষ্ট সমস্যার সমাধানের লক্ষ্যে বাফুফে তদন্ত কমিটি গঠন করেছে।

 

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ