spot_img

একদিন পুরো কাশ্মীর আমাদের হবে: পাক সেনাপ্রধান

অবশ্যই পরুন

ভারতের দখলে থাকা কাশ্মীরও একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ সফরে গিয়ে এই কথা বলেন তিনি।

জেনারেল মুনীর বলেছেন, ভারতের জম্মু-কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে, সেটিতে আমরা সবসময় সমর্থন দিয়ে যাবো ও একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।

হুমকি দিয়ে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা শক্তি প্রয়োগ করা হবে। সেই সঙ্গে আমরা পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবো। কোনো সন্দেহ নেই যে কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, কাশ্মীর একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।

একই দিনে মুজাফ্ফরাবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন অসীম মুনীর। তাছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

নেতাদের তিনি আশ্বস্ত করে বলেন- জম্মু-কাশ্মীরে হিন্দুত্ববাদীদের অত্যাচার-নির্যাতন বেড়ে চলেছে। যদিও এতে এখানকার মানুষের মনোবল আরও শক্তিশালী হবে। আর কাশ্মীরবাসীর স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে।

পাকিস্তান শাসিত কাশ্মীর একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল যার নিজস্ব আঞ্চলিক সরকার রয়েছে। কাশ্মীর নিয়ে দীর্ঘ ৭০ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে পাকিস্তান ও ভারতের মধ্যে। অঞ্চলটিকে এককভাবে নিজেদের বলে দাবি করে উভয় দেশই। তাছাড়া কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দুইবার যুদ্ধও হয়েছে। সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস

সর্বশেষ সংবাদ

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা...

এই বিভাগের অন্যান্য সংবাদ