spot_img

বগুড়ায় ট্রাক চাপায় ৩ কলেজছাত্রের মৃত্যু

অবশ্যই পরুন

বগুড়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী ৩ কলেজ ছাত্রের। রোববার রাত ১০টার দিকে আদমদীঘি উপজেলার বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে তিন বন্ধু আল হোসাইন, শাহ নেওয়াজ ও মিথুন প্রামানিক মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। মেলায় ঘোরাফেরা শেষে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে দুপচাঁচিয়া ফিরছিলেন তারা।

সান্তাহার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। তারা দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা ও স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াই করবে ভারত-ইসরায়েল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইসরায়েল ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ