spot_img

গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পাল্টাচ্ছে

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অফিসিয়াল সিস্টেমে নাম পাল্টালেই তারা গুগল ম্যাপে ‘মেক্সিকো উপসাগরের’ নাম পাল্টিয়ে ‘আমেরিকা উপসাগর’ রাখবেন।

তবে এটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে গুগল জানিয়েছে, পরিবর্তনটা শুধু যুক্তরাষ্ট্রেই দেখা যাবে। মেক্সিকোতে এটা ‘মেক্সিকো উপসাগর’ই থাকবে।

আর এই দুই দেশের বাইরে গুগল ব্যবহারকারীরা দু’টি নামই দেখতে পাবেন।

এর আগে ট্রাম্প প্রশাসন থেকে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

দ্বিতীয়ার্ধের লড়াইয়ের পরও ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ