spot_img

ঘাটে বাড়তি টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

অবশ্যই পরুন

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে ইজারা বাতিল করা হবে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা একসময় নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। যতই সেতু তৈরি হোক না কেন নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। যাত্রীদের যাতে হয়রানি না করা হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বিআইডব্লিটিএস’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক আজাদ জাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য ইস্যুতে পুতিন–বিন জায়েদের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ