spot_img

‘সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের’ সাথে মির্জা ফখরুলের মতবিনিময়

অবশ্যই পরুন

‘সমতল ভূমি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়’ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে সকল নাগরিককে বসবাসে সমান সুযোগ তৈরি করে দিতে হবে এবং সেই লক্ষ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবেন।’

সর্বশেষ সংবাদ

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন মার্চের ১২ তারিখ বা এর দুই—একদিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ