spot_img

সব ধরনের সঞ্চয়পত্রে বাড়লো মুনাফা

অবশ্যই পরুন

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হয়েছে। মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এ হার বেড়ে হয়েছে সর্বোচ্চ ১২ দশমিক ৫৫ শতাংশ। নতুন মুনাফার হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি।

নতুন হারে কোনো সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ শতাংশের কম হবে না। এ ছাড়া বিনিয়োগের সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে এক রকম। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ভিন্ন।

এতদিন পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল ১১ দশমিক ৫২ শতাংশ। এখন মুনাফা বৃদ্ধির ফলে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ থাকলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার হবে সাড়ে ১২ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে কিছুটা কম, ১২ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাবেও মুনাফার হার বাড়ানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

হামে শত শিশুর মৃত্যু: যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মন্ত্রীকে সারা দেশ ঘুরে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ