spot_img

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

অবশ্যই পরুন

জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে চাল আমদানি করবে পাকিস্তান ও বাংলাদেশ। এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। আশা করা হচ্ছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. শাকিল, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ