spot_img

চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরো বাড়ার পূর্বাভাস

অবশ্যই পরুন

দেশে চলতি সপ্তাহে দিন-রাতের তাপমাত্রা আরো কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকালে প্রকাশিত আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

একইভাবে রাতে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। এতে সার্বিকভাবে শীত বাড়তে পারে।

এছাড়া আগামী তিন দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও অধিদফতরের বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হামলায় শোক জানালেন এরদোয়ান

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ