spot_img

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সময় বাড়ল

অবশ্যই পরুন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।’

গত ৩ অক্টোবর সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ

এই সংসদের প্রতিনিধিরা প্রকৃত অর্থেই জনগনের ভোটে নির্বাচিত: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বহু বছর পর বাংলাদেশে একটি প্রকৃত সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২...

এই বিভাগের অন্যান্য সংবাদ