spot_img

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে আটক ২৮

অবশ্যই পরুন

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং তিনটি বোটসহ ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ সব ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটক ২৮ আসামিকে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

সর্বশেষ সংবাদ

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না; বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা 'ধীরে কিন্তু নিশ্চিতভাবে'...

এই বিভাগের অন্যান্য সংবাদ