spot_img

সাগরে ভাসমান ১০২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কান নৌবাহিনী

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বলে জানা গেছে। নারী ও পুরুষের পাশাপাশি ২৫ জন শিশুও রয়েছে উদ্ধারকৃতদের মধ্যে।

এদিকে এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার ভোরবেলায় শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে জানান স্থানীয় মৎস্যজীবীরা। পরে নৌবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের মধ্যে সাগরপথে আরাকান ছেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

সাগরপথে সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করেন তারা। তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় অহরহ নৌকা ডুবে সলিল সমাধিও ঘটে অনেকের।

শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমারের সমুদ্র সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৭৫০ কিলোমিটার। তবে সেটি মিয়ানমারের দক্ষিণ পশ্চিমে। রাখাইন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য। বৃহস্পতিবার যে রোহিঙ্গাদের উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী, তারা কোথা থেকে রওনা হয়েছিলো এবং তাদের গন্তব্য কোন জায়গা- তা এখনও জানা যায়নি। মূলত ভাষাগত সমস্যার কারণেই তা এখনও জানা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “আমরা ধারণা করছি, রাখাইন কিংবা বাংলাদেশের কক্সবাজার থেকে নৌকাটি রওনা হয়েছিলো।

তারপর ঝড়ো হাওয়ার কারণে দিকভ্রষ্ট হয়ে শ্রীলঙ্কার উপকূলে এসেছে। কারণ স্বাভাবিকভাবে এই যাত্রীবাহী নৌকাটির এ পথে আসার কথা নয়, বিবৃতিতে বলেছে নৌবাহিনী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধার রোহিঙ্গাদের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে আরাকানে সেনাবাহিনী অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর থেকে তাদের এখনো নিজ দেশে ফেরানো সম্ভব হয়নি।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকায় জাপানের প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ