spot_img

সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও নিয়ন্ত্রণে নিলো বিদ্রোহীরা

অবশ্যই পরুন

সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর হামা শহরে প্রবেশ করলো বিদ্রোহীরা। এটি সিরিয়ার কৌশলগত একটি গুরুত্বপূর্ণ শহর। এটি দখলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আরেকটি বড় ধাক্কা দিলো তারা। বিদ্রোহীরা শহর দখলে নেয়ার পর সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা বেসামরিক জীবন রক্ষা এবং শহুরে যুদ্ধ প্রতিরোধ করার জন্য বাহিনীকে পুনরায় মোতায়েন করছে।

বিদ্রোহী বাহিনীর প্রধান হাসান আবদুল গনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তার যোদ্ধারা হামায় প্রবেশ করতে শুরু করেছে। শহরটি তারা মঙ্গলবার রাত থেকে অবরোধ করে রেখেছিলেন। এরপর তীব্র প্রতিরোধের পর শহর নিয়ন্ত্রণে নেয়া হয়।

আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার বলেছেন, হামাকে নিয়ন্ত্রণে নিতে পারা বিদ্রোহীদের জন্য অনেক বড় অর্জন।

সিরিয়ার সীমান্তে তুর্কি শহর কিলিস থেকে সেরদার জানিয়েছেন, মাত্র এক সপ্তাহের মধ্যে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, আলেপ্পো এবং এখন চতুর্থ বৃহত্তম শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ