spot_img

বাংলাদেশ-ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যা দরকার করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যতটুকু যা করার আমরা তা করবো।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

এর আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাস্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। বিকেলে চারটায় সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঠিক ঐ সময়ই অফিস ছেড়ে যাচ্ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এসময় সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আজকে হাইকমিশনার কথা বলুক। ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে বাংলাদেশের যতটুকু যা করার আমরা তা করবো।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন স্হানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন-...

এই বিভাগের অন্যান্য সংবাদ