spot_img

বনশ্রীতে বাস উল্টে খালে, বহু যাত্রী আহত

অবশ্যই পরুন

বনশ্রীতে মেরাদিয়ার সামনে আলিফ বাস উল্টে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ নভেম্বর) এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এই ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়।

খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সর্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ