spot_img

‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’ এর প্রথম সভা অনুষ্ঠিত

অবশ্যই পরুন

স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’-এর ১ম সভা আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সভাপতি এ কে আজাদ খানসহ স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যবৃন্দ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অনুবিভাগ প্রধান এবং দপ্তর/সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকল দপ্তর/সংস্থার প্রধান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও তা দূরীকরণের উপায় কমিশনের কাছে তুলে ধরেন। সংস্কার কার্যক্রমের রুপরেখা নিয়েও সভায় আলোচনা করা হয়। শীগগিরই পরবর্তী সভা আহ্বান করে সবার মতামত, সুপারিশ ও পরামর্শ গ্রহণ করে সংস্কার কার্যক্রমের রূপরেখা নিয়ে কার্যক্রম গৃহীত হবে।

সর্বশেষ সংবাদ

শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে প্রশংসা-আলিঙ্গনের পরই চীনের ওপর নতুন শুল্ক, কেন দু তরফা ব্যবহার ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন, প্রিয় বন্ধু বলা, এমনকি, আলিঙ্গনও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ