spot_img

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাজারের বেশি আক্রান্ত

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ১২০ ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২২ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮২ হাজার ১২০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৪২২ জনের মধ্যে ৫০ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ১ হাজার ৬২০ জন। বাকি ২ হাজার ৩৭৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ