spot_img

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

অবশ্যই পরুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর এলাকায় মিনি পিকআপ ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর ইসলামপুরের আতর আলীর ছেলে রবিউল ইসলাম, সাধুর ছেলে বইল্লা ও একই এলাকার সুজন। অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি।

স্থানীয়দের বরাতে মধুপুর থানা পুলিশ জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে মধুপুরগামী বিনিময় বাস ও মধুপুর থেকে ঢাকাগামী মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে পিকআপে থাকা দুজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল হক বলেন, চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

পরমাণু বোমা ইসরায়েলে, অথচ পরিদর্শকরা ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির সমালোচনা করেছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল...

এই বিভাগের অন্যান্য সংবাদ