spot_img

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

অবশ্যই পরুন

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়াও আহত হয়েছে আরও ১৬ জন। খবর হিন্দুস্তান টাইমস।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিলো। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিলো। ঘটনার সময় ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিলো।
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বার্তা লিখে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সর্বশেষ সংবাদ

বিএনপি সরকার সংস্কার বাস্তবায়ন করবে: স্থানীয় সরকার মন্ত্রী

বিএনপি সরকার শুধু সংস্কার-ই চায় না, সংস্কার বাস্তবায়নও করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ