spot_img

রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

এদিন আমির হোসেন আমুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। আমুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এ মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্প মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ভূমিকম্প মোকাবেলায় সরকারের বিদ্যমান প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ