spot_img

যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে প্রভাব পড়বে না: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশে এর প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মার্কিন দূতাবাসে ভোট পর্যবেক্ষণ উৎসবের শুরুতে তিনি এ কথা বলেন। দূতাবাসের এই আয়োজনে বাংলাদেশের নির্বাচন বিশেষজ্ঞ, ভূ-রাজনৈতিক বিশ্লেষক, সসংবাদকর্মীরাসহ অনেকেই অংশ নেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান বিশ্বের যে জটিল পরিস্থিতি রয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফল আরও সুদুর প্রসারি প্রভাব রাখবে বলে মনে করি। আমরা বাংলাদেশের মানুষ বহুদিন ভোট দিতে পারিনি বিভিন্ন কারণে সেহেতু অন্য দেশের ভোটের অভিজ্ঞতা থেকে নিজেদের জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে চাই।

সেখানে বাংলাদেশের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গেল কয়েক বছরে বিভাজন তৈরি হয়েছে। যা কাম্য না। এবারও কমলা হ্যারিস অল্প ব্যবধানে জিতলে এই বিভাজন বেড়ে যাওয়ার আশংকা আছে।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ