spot_img

২০২৫ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র খাতে ব্যয়ে রেকর্ড

অবশ্যই পরুন

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ২০২৫ সালে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর এই খাতে ব্যয় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ১১৯ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পারমাণবিক অস্ত্র বিলুপ্তির পক্ষে কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)-এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশ গত বছর তাদের অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে সম্মিলিতভাবে প্রায় ১৭ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করেছে।

ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিশ্ব এখন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাজেটে বিড়ির দাম বাড়ছে না বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ