spot_img

জনসংযোগে ডিজিটাল প্ল্যাটফর্মের ধারণা এখন আবশ্যিক: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়। এ ব্যাপারে পরিষ্কার ধারণা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৪ মে) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পেশাগত কারণেই জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকো-সিস্টেম বোঝা প্রয়োজন। যে সেবা জাতিকে দেয়া দরকার সেটি হচ্ছে নাকি, সেদিকে মনোযোগ দিতে হবে কর্মকর্তাদের।’

তথ্য ক্যাডারে ৩ শতাধিক কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে দক্ষতাসম্পন্ন জনবল গড়ে তোলার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ফ্যাক্ট চেক করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা সম্ভব।’

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ